সাজেক ভ্যালি ভ্রমণ গাইড ২০২৬: যাওয়ার উপায়, খরচ ও সেরা সময়

সাজেক ভ্যালি ভ্রমণ গাইডে জানুন কীভাবে যাবেন, আনুমানিক খরচ, কোথায় থাকবেন, কী কী দেখবেন এবং সাজেক যাওয়ার সেরা সময়।

সাজেক ভ্যালি সম্পর্কে

পাহাড়, মেঘ আর সবুজ প্রকৃতির অপূর্ব সমন্বয়ের কারণে সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি ভ্রমণ গন্তব্য। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেকের পাহাড়ি পরিবেশ, মেঘে ঢাকা ভোর, সূর্যোদয় এবং স্থানীয় পাহাড়ি সংস্কৃতি ভ্রমণকারীদের আকর্ষণ করে। এখানে গেলে অনেক সময় মনে হয় মেঘগুলো হাত এর মুঠোয় চলে আসছে । আবার যখন আকাশ ক্লিয়ার থাকে সেসময় দুরের সারিবাধা পাহাড়্গুলোর সৌন্দর্য ভ্রমনকারিদের মন কাড়ে ।

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাতে সাজেক হতে পারে দারুণ একটি গন্তব্য।

সাজেক কীভাবে যাবেন?

ঢাকা থেকে সাজেক যাওয়ার সবচেয়ে প্রচলিত রুট হলো:

ঢাকা → খাগড়াছড়ি → দীঘিনালা → সাজেক

ঢাকা থেকে খাগড়াছড়ি

ঢাকা থেকে বিভিন্ন বাসে খাগড়াছড়ি যাওয়া যায়। বাসের ধরন অনুযায়ী ভাড়া সাধারণত প্রায় ৭০০–১,২০০ টাকা হতে পারে। ভাড়া সময় বাবধান এ কম বেশি হতে পারে।যাত্রায় প্রায় ৬–৮ ঘণ্টা সময় লাগতে পারে।

ছুটির দিন বা পিক সিজনে ভ্রমণ করলে আগে থেকেই বাসের টিকিট বুক করা ভালো।

খাগড়াছড়ি থেকে সাজেক

খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সাধারণত চাঁদের গাড়ি বা জিপ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তা হওয়ায় স্থানীয় অভিজ্ঞ চালকের গাড়ি নেওয়া নিরাপদ ও সুবিধাজনক। চাঁদের গাড়ি করে সাজেক গিয়ে একই দিনে খাগড়াছড়ি ফেরা এক ধরনের প্যাকেজ আবার নাইট স্টে এর আলাদা প্যাকেজ । এখানে খুজে খুজে অভিজ্ঞ চালক নিয়া ভাল তবে কিছুটা দরাদরি করে নিয়া ভাল ।গ্রুপে ভ্রমণ করলে গাড়ি রিজার্ভ করে কয়েকজন মিলে খরচ ভাগ করে নেওয়ার সুযোগ আছে ।

সাজেকে কী কী দেখবেন?

সাজেক ভ্রমণের সময় আশেপাশের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন।

কংলাক পাহাড়

সাজেকের অন্যতম পরিচিত আকর্ষণ কংলাক পাহাড়। এখান থেকে পাহাড়ের বিস্তৃত দৃশ্য এবং মেঘের সৌন্দর্য উপভোগ করা যায়।

রুইলুই পাড়া

রুইলুই পাড়ায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

সাজেক হেলিপ্যাড

সূর্যোদয় ও পাহাড়ের সুন্দর দৃশ্য দেখার জন্য সাজেক হেলিপ্যাড জনপ্রিয় একটি জায়গা।

লুসাই গ্রাম

স্থানীয় পরিবেশ ও পাহাড়ি সংস্কৃতি কাছ থেকে দেখার জন্য লুসাই গ্রাম ঘুরে দেখতে পারেন।

সাজেক যাওয়ার সেরা সময় কোনটি?

সাজেক সারা বছরই ভ্রমণ করা যায়। তবে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সময় নির্বাচন করা ভালো।

জুন-সেপ্টেম্বর

সবুজে ঘেরা মনোমুগ্ধকর পাহাড় আর পাহাড়ের নিচু অংশে ভেসে থাকা ঘন মেঘ সাজেককে এসময়  জাদুকরী মেঘের দেশ এ পরিনত করে। তবে এ সময় ভারি বৃষ্টি পাহাড় এর পথগুলোকে কিছুটা পিচ্ছিল করে তোলে এর জন্য চাঁদের গাড়ি চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয়। এ সময় থাকা খাওয়া খরচ তুলনামুলক কম থাকে এবং ভ্রমণার্থীদের আনাগোনা কম থাকে।

অক্টোবর-নভেম্বর

এ সময় উজ্জ্বল সবুজে ঘেরা পাহাড় ,পরিস্কার আকাশ এবং ভোরের কুয়াশা ও মেঘ সব মিলিয়ে এ সময় সাজেক সেজে উঠে অপরুপ সাজে। সব থেকে আদর্শ সময় বলা হয় এই সময়টাকে।

ডিসেম্বর-ফেব্রুয়ারি

সকাল ও সন্ধ্যার আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে এবং দিনের তাপমাত্রাও বেশ আরামদায়ক থাকে।দূরের পাহাড়ের সারি পরিষ্কারভাবে দেখা যায় এবং দীর্ঘ দূরত্ব পর্যন্ত দারুণ স্বচ্ছ ভিউ পাওয়া যায়। তবে বর্ষাকালের মতো নিচু ও ঘন মেঘের মনোমুগ্ধকর দৃশ্য সবসময় নাও পাওয়া যেতে পারে।এটি পর্যটনের ব্যস্ত মৌসুম হওয়ায় পর্যটকের ভিড় বেশি থাকে এবং রিসোর্টের দামও তুলনামূলক বেশি হয়, বিশেষ করে সপ্তাহান্তে।

মার্চ-মে

এ সময়টা ভ্রমনের জন্য খুব বেশি উপযুক্ত মনে করা হইনা । পরিবেশটা ও খুব বেশি গরম এবং নিজতেজ থাকে। তবে এ সময় পরিবেশটা খুব বেশি নিরিবিলি থাকে এবং হোটেল ভাড়া গুলো কম থাকে ।

সাজেক ভ্যালি কোথায় অবস্থিত?

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। পাহাড়, মেঘ ও সবুজ প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে জনপ্রিয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top